অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টিপাত এবং যমুনা সেতু ও এর সংযোগ সড়কে রাতে একাধিক যানবাহন বিকল হয়ে পড়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ১৪ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৬ জুন) দুপুর থেকে শুরু হওয়া এই যানজট যমুনা সেতুর টোল প্লাজা থেকে এলেঙ্গা পর্যন্ত বিস্তৃত হয়। দীর্ঘ যানজটের কারণে মহাসড়ক ব্যবহারকারী যাত্রী ও পরিবহন চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ জানান, অতিরিক্ত যানবাহনের চাপ এবং কয়েকটি যানবাহন বিকল হয়ে যাওয়ায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ কাজ করছে।
তিনি আরও বলেন, যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যেই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।


