সান মারিনোর মাঠে এগিয়ে গিয়েও সমতায় থেকে বিরতিতে বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

সান মারিনোর মাঠে এগিয়ে গিয়েও সমতায় থেকে বিরতিতে বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

সান মারিনোতে ফিফা প্রীতি ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। ইউরোপের মাটিতে ইউরোপিয়ান দলের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম ম্যাচ। তেমনি জামাল ভূঁইয়াদের নতুন ফুটবল কোচ থমাস ডুলিরও অভিষেক ম্যাচ। ঐতিহাসিক ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে পারেনি বাংলাদেশ।

ইউরোপীয় দেশ সান মারিনোর অন্যতম শহর সেরাভেল্লেতে ‘সান মারিনো স্টেডিয়ামে’ বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টায় শুরু হওয়া ম্যাচে ১-১ গোলের সমতায় প্রধমার্ধ শেষ করেছে হামজা চৌধুরীরা।

ম্যাচের ১৭ মিনিটে বক্সের ভিতরে বল পেয়ে জামাল ভূঁইয়ার লক্ষ্যে শট রক্ষণে বাধা পায়। এর দুই মিনিট পরেই তপু বর্মণের গোলে বাংলাদেশ এগিয়ে যায়। ডান দিক থেকে শেখ মোরসালিনের মাপা ক্রসে তপু অন্য প্রান্তে বুদ্ধিদ্বীপ্ত হেডে জাল কাঁপান। গোলকিপার জায়গা থেকে ঝাঁপালেও গোল বাচাতে পারেননি।

তবে ঘুরে দাঁড়াতেও বেশি সময় নেয়নি ইউরোপের দেশটি। ১০ মিনিটের মধ্যেই নিকোলাস জিয়াকোপেত্তির গোলে সমতায় ফেরে স্বাগতিক দেশ। এরপর অবশ্য বেশ কয়েকবার দুদলই আক্রমণে যায় তবে কেউই জালের দেখা পায়নি।

Scroll to Top