শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন | চ্যানেল আই অনলাইন
পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা হত্যা মামলায় আগামী ৭ই জুন রোববার রায়ের দিন ঠিক করেছেন আদালত| দুই পক্ষের যুক্তিতর্ক শেষে এ আদেশ দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন| রায়ে আসামীদের সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ|