পাবনায় কিশোরীর বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় তিনজন গ্রেপ্তার, প্রেমের বিরোধে হত্যা: পুলিশ

পাবনায় কিশোরীর বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় তিনজন গ্রেপ্তার, প্রেমের বিরোধে হত্যা: পুলিশ

অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান জানান, ওই কিশোরীর সঙ্গে নাঈমের প্রেমের সম্পর্ক ছিল। গত মঙ্গলবার বেলা ১১টার দিকে নাঈমের বাড়িতে যায় সে। সেখানে তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই কিশোরীকে নাঈম হত্যা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। পরে দুই বন্ধুর সহায়তায় লাশটি একটি বস্তায় ভরে প্রাইভেট কারে নিয়ে পদ্মা নদীতে ফেলে দেওয়া হয়।

এই পুলিশ কর্মকর্তা বলেন, লাশ উদ্ধারের পর থেকে পুলিশের একাধিক দল কিশোরীর পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে কাজ শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয় এবং ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়।

Scroll to Top