কারামুক্ত হলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র আইভী – DesheBideshe

কারামুক্ত হলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র আইভী – DesheBideshe

কারামুক্ত হলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র আইভী – DesheBideshe

নারায়ণগঞ্জ, ৩ জুন – নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভী জামিনে কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ৮ মিনিটে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

কারা অধিদপ্তরের এআইজি (মিডিয়া) মো. জান্নাত-উল ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতের জামিন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর তা যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় কারা কর্তৃপক্ষ।

কারাগারের ফটক দিয়ে বের হওয়ার সময় তার স্বজনরা সেখানে উপস্থিত ছিলেন।

এনএন/ ৩ জুন ২০২৬

Scroll to Top