আগামী সপ্তাহেই হতে পারে রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায়। বুধবার (৩ জুন) আলোচিত এ মামলার আত্মপক্ষ সমর্থনে আসামিদের বক্তব্য উপস্থাপন শেষে সাংবাদিকদের এ কথা জানান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। মামলায় যুক্তিতর্ক উপস্থাপন বৃহস্পতিবার।

যুক্তি তর্ক উপস্থাপন শেষে আগামীকাল এ মামলার রায়ের দিন ধার্য করা হতে পারে। আসামীদের বিরুদ্ধে আনা অভিযোগ, সাক্ষীদের সাক্ষ্য আসামিদের পড়ে শেনানো হয়। সোহেল রানা প্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও, এক পর্যায়ে তার অপরাধের জন্য ক্ষমা চান। তবে সোহেলের স্ত্রী নিজেকে নির্দোষ দাবি করেছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, এই মামলার সাক্ষী এবং যে সকল প্রমাণ উপস্থাপন করা হয়েছে তাতে আসামির দৃষ্টান্তমূলক শাস্তি প্রত্যাশা করছেন তারা।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এর আগে গতকাল আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের রিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ভুক্তভোগীর বাবা-মা, বোনসহ ১৬ জন সাক্ষী। আসামিদের উপস্থিতিতে বিচারকের সামনে প্রথম স্বাক্ষী হিসেবে সাক্ষ্য দেন মামলার বাদী এবং রামিসার বাবা।




