মমতার তৃণমূলে ভাঙনের সুর, ৫৮ বিধায়কের সম্মতিতে বিরোধী দলের নতুন নেতা ঋতব্রত

মমতার তৃণমূলে ভাঙনের সুর, ৫৮ বিধায়কের সম্মতিতে বিরোধী দলের নতুন নেতা ঋতব্রত

বিধানসভা নিয়ে যখন এমন নাটকীয় ঘটনা ঘটছে, এরই মধ্যে রাজ্যের সব কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। এক্স হ্যান্ডলে পোস্ট করে এ কথা জানিয়ে দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের কারণে তৃণমূল ছাত্র পরিষদ, মহিলা তৃণমূল কংগ্রেস, সংখ্যালঘু সেল-সহ সব কমিটি—সব সংগঠনই ভেঙে দেওয়া হয়েছে।

সর্বশেষ বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে ভরাডুবি হয় তৃণমূল কংগ্রেসের। দলটি ২৯৪ আসনের বিধানসভায় ৮০টি আসন পায়।

এর আগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভার স্পিকারের কাছে এক চিঠি দিয়ে জানান, এবার বিধানসভায় বিরোধি দলের নেতার আসনে বসবেন শোভনদেব চট্টোপাধ্যায়। কিন্তু অভিষেকের সেই চিঠিতে স্বাক্ষরদানকরী হিসেবে বিধায়কদের যাঁদের নাম দেওয়া হয়েছে তাঁদের অনেকেই দাবি করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বহু বিধায়কের স্বাক্ষর জাল করে শোভনদেবকে স্পিকার বানানোর প্রস্তাব স্পিকারকে দিয়েছেন।

Scroll to Top