চট্টগ্রাম ও কক্সবাজারে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত – DesheBideshe

চট্টগ্রাম ও কক্সবাজারে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত – DesheBideshe


চট্টগ্রাম ও কক্সবাজারে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত – DesheBideshe

ঢাকা, ১ জুন – চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে এই অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ধ্যা ৬টার মধ্যে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এই আশঙ্কায় নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

এছাড়া চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং ময়মনসিংহ, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

দেশের অন্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী ও রংপুরসহ কয়েকটি এলাকায় চলমান মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

এনএন/ ১ জুন ২০২৬



Scroll to Top