আফঈদাকে না খেলানো ভুল হয়েছে: বাটলার | চ্যানেল আই অনলাইন

আফঈদাকে না খেলানো ভুল হয়েছে: বাটলার | চ্যানেল আই অনলাইন

ভারত, গোয়া থেকে: মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপপর্বে রানার্সআপ হয়ে সেমিতে ওঠেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে কোচ পিটার জেমস বাটলারের শিষ্যরা। এ হারের সকল দায় নিয়েছেন বাংলাদেশ কোচ।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন বাটলার বলেন,
‘মেয়েরা ঠিকঠাক পরিশ্রম করতে চায় না। যার কারণে রাতারাতি ডিফেন্স লাইনের উন্নতি সম্ভব নয়। আজকে ভারতের বিপক্ষে পরাজয়ের সকল দায় আমার।’

‘ডিফেন্সে আফঈদা খন্দকারকে না খেলানো ভুল ছিল। তাকে খেলানো উচিত ছিল। সামনের ম্যাচে তার খেলার এবং খেলানোর সম্ভাবনা রয়েছে।’

আফঈদাকে নিয়ে কোচ আরও বলেন, ‘আমি তাকে শেখাচ্ছি… আমি তাকে শিক্ষিত করার চেষ্টা করছি, কিন্তু সে সেটা বুঝতে পারছে না কারণ সে অন্য মানুষের কথা শুনছে। আমি যা করার চেষ্টা করছি তা হলো তাকে এই আগুনের মুখ থেকে সরিয়ে নেওয়া, চাপটা সরিয়ে নেওয়া… কারণ সে অনেক চাপের মধ্যে আছে। সে একজন তরুণ অধিনায়ক এবং সে অত্যন্ত ভালো করেছে।’

কিন্তু দুর্ভাগ্যবশত, কিছু মানুষ নির্দিষ্ট কিছু খেলোয়াড়ের কানে মন্ত্র দেয় এবং এমন একটা গল্প ছড়ায় যা সম্পূর্ণ মিথ্যা। তবে আমি আফঈদাকে সমর্থন করি শতভাগ।’

​’আপনারা জানেন, আমরা তো আর সবসময় সাগরিকা, তহুরাদের ওপর নির্ভর করে বসে থাকতে পারি না। আমাদের আমাদের ঝুঁকি নিতে হবে। আমাদের সুযোগ তৈরি করতে হবে। আমাদের এমন খেলোয়াড়দের সুযোগ দিতে হবে যাদের পায়ে গতি আছে।’

Scroll to Top