পেরেজ সভাপতি বহাল থাকলে মরিনহোই রিয়ালের কোচ | চ্যানেল আই অনলাইন

পেরেজ সভাপতি বহাল থাকলে মরিনহোই রিয়ালের কোচ | চ্যানেল আই অনলাইন

দুটি শিরোপাহীন মৌসুম শেষ করে বেশ সমালোচনার মুখে রিয়াল মাদ্রিদ। এরমাঝে ৭ জুন ক্লাবের সভাপতি নির্বাচন। তার আগে বর্তমান সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সিদ্ধান্তে তিন বছরের চুক্তিতে রিয়ালের কোচের দায়িত্ব নিতে চলেছেন হোসে মরিনহো।

ইতিমধ্যে মরিনহো রিয়াল মাদ্রিদের নতুন প্রধান কোচ হিসেবে তিন বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন। তবে আগামী ৭ জুন ক্লাবের সভাপতি নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত কোচ হিসেবে তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া হবে না। রিয়ালের সভাপতি নির্বাচনে পেরেজ পদে বহাল থাকলেই ৬৩ বর্ষী পর্তুগিজ কোচের চুক্তিটি কার্যকর হবে ও দ্বিতীয় মেয়াদে লস ব্লাঙ্কোস ডাগআউটে ফিরবেন মরিনহো।

চলতি মাসের শুরুতে এক বিশেষ সংবাদ সম্মেলনে পেরেজ নির্বাচনের ঘোষণা দেন। যেখানে সাংবাদিক ও লা লিগার সমালোচনা করেন, তার বিরুদ্ধে চলতে থাকা একটি সংগঠিত প্রচারণার কথা তোলেন। ৭৯ বর্ষী পেরেজ ২০০৯ সাল থেকে দায়িত্বে আছেন এবং আগে ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত একই দায়িত্ব পালন করেছেন।

মরিনহো বেনফিকার কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। যেখানে সেপ্টেম্বরে দায়িত্ব নিয়ে এ মৌসুমে দলটিকে প্রাইমেরা লিগায় তৃতীয় স্থানে নিয়ে এসেছেন।

২০১০ থেকে ২০১৩ সালের রিয়ালের দায়িত্বে থাকাকালীন এ পর্তুগিজ কোচ লা লিগা, কোপা ডেল রে এবং স্প্যানিশ সুপার কাপ জিতেছিলেন। মরিনহো আলভারো আরবেলোয়ার স্থানে আসবেন, যিনি জাবি আলোনসোর বিদায়ের পর গত জানুয়ারিতে রিয়ালের কোচের দায়িত্ব নিয়েছিলেন।

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার এল ক্ল্যাসিকোতে ২-০ গোলে জয়ে লা লিগা শিরোপা নিশ্চিত হয় এবার। ফলে রিয়াল মাদ্রিদ ২০২৫-২৬ মৌসুম শিরোপাহীনভাবে শেষ করে। চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের কাছে দুই লেগ মিলিয়ে ৬-৪ গোলে হেরে লস ব্লাঙ্কোসদের চ্যাম্পিয়ন্স লিগ অভিযানও শেষ হয়েছিল।

Scroll to Top