ডাচদের বিশ্বকাপ দলে প্রিমিয়ার লিগের ১৫ জন | চ্যানেল আই অনলাইন

ডাচদের বিশ্বকাপ দলে প্রিমিয়ার লিগের ১৫ জন | চ্যানেল আই অনলাইন

শক্তিমত্তায় এগিয়ে থাকা ইউরোপের দেশগুলোর মধ্যে বুধবার বিশ্বকাপের দল দিয়েছে নেদারল্যান্ডস। ২০২৬ আসরের জন্য কোচ রোনাল্ড কোম্যানের দলে প্রিমিয়ার লিগের খেলোয়াড়ের আধিক্য। ২৬ সদস্যে ১৫ জনই ইংলিশ লিগে খেলেন।

লিভারপুলের ভার্জিল ফন ডাইক, সতীর্থ রায়ান গ্রেভেনবার্চ এবং কোডি গ্যাকপো আছেন। যদিও জেরেমি ফ্রিম্পংয়ের জায়গা হয়নি। গোড়ালির চোটে মার্চে থেকে আর্সেনালের হয়ে খেলতে না পারলেও ডিফেন্ডার ইয়রেন টিম্বারকে নেয়া হয়েছে।

সাত ডিফেন্ডারের ৬ জনই প্রিমিয়ার লিগের। আর ডেনজেল ​​ডামফ্রিস খেলেন ইন্টার মিলানে। সান্ডারল্যান্ডের রবিন রোফস এখনও দেশের জার্সি গায়ে জড়াননি। তিন গোলরক্ষকের মধ্যে মার্ক ফ্লেকেন কেবল লেভারকুসেনের, বাকি দুজন প্রিমিয়ার লিগের।

নেদারল্যান্ডস বিশ্বকাপ দল
কোচ: রোনাল্ড কোম্যান
গোলরক্ষক: মার্ক ফ্লেকেন, রবিন রোফস, বার্ট ভারব্রুগেন।
ডিফেন্ডার: নাথান আকে, ডেনজেল ​​ডামফ্রিস, জোরেল হ্যাটো, ইয়রেন টিম্বার, মিকি ফন ডি ভেন, ভার্জিল ফন ডাইক, ইয়ান পল ফন হেকে, ম্যাটস উইফার।
মিডফিল্ডার: ফ্রেঙ্কি ডি ইয়ং, মার্টেন ডি রুন, রায়ান গ্রেভেনবার্চ, জাস্টিন ক্লুইভার্ট, টিউন কুপমেইনার্স, টিইয়ানি রেইন্ডার্স, গাস টিল, কুইন্টেন টিম্বার।
ফরোয়ার্ড: ব্রায়ান ব্রোবি, মেমফিস ডিপায়, কোডি গ্যাকপো, নোয়া ল্যাং, ডনিয়েল ম্যালেন, ক্রিসেন্সিও সামারভিল, ওউট ওয়েঘর্স্ট।

Scroll to Top