‘ট্রাক্টর ডে’ উদ্যাপনের অংশ হিসেবে শিক্ষার্থীরা এ কাজ করে। ১৯৮০-এর দশক থেকে মিশিগানের কার্লেটন শহরের ওই স্কুলে ট্রাক্টর ডে পালিত হয়ে আসছে। মিশিগানের রাজধানী ডেট্রয়েট থেকে শহরটি প্রায় ৫৬ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
শুক্রবার অধিকাংশ শিক্ষার্থী সকাল সাড়ে ৭টার মধ্যে স্কুলে পৌঁছে যায়, তারপর দিনব্যাপী উৎসব চলতে থাকে। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল খেলা, সংগীত এবং স্থানীয় একটি রেস্তোরাঁ থেকে সরবরাহ করা মধ্যাহ্নভোজ।
বার্ষিক এই আয়োজন শুধু সিনিয়র শিক্ষার্থীদের জন্য একটি আনন্দময় বিদায় উদ্যাপনই নয়, বরং এটি এলাকার কৃষিভিত্তিক ঐতিহ্যকেও সম্মান জানানোর একটি মাধ্যম হিসেবে কাজ করে।



