পাঁচটি সিনেমা করেনি, কোনো ক্রেজ নেই তারাও বডিগার্ড নিয়ে ঘোরে : বাপ্পারাজ

পাঁচটি সিনেমা করেনি, কোনো ক্রেজ নেই তারাও বডিগার্ড নিয়ে ঘোরে : বাপ্পারাজ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কোনো আয়োজন কিংবা পুরস্কার বিতরণীতে মাঝে মধ্যেই দেখা যায়, কেউ না কেউ সঙ্গে করে দেহরক্ষী নিয়ে আসছেন। আবার দর্শকমহলে সেভাবে পরিচিতি না থাকলেও অনেকে সঙ্গে বডিগার্ড নিয়ে আসেন। এ ব্যাপারে সমালোচনা করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক বাপ্পারাজ।

পাঁচটি সিনেমা করেনি, কোনো ক্রেজ নেই তারাও বডিগার্ড নিয়ে ঘোরে : বাপ্পারাজ

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে শিল্পীদের নিরাপত্তা ও বডিগার্ড রাখা নিয়ে কথা বলেছেন তিনি। এ সময় বাপ্পারাজ বলেন, শিল্পীদের নিরাপত্তা নিয়ে কখনো তেমন কিছু ছিল না। কিন্তু সাম্প্রতিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যদিও অতীতে নিজেদের শক্তিমত্তা দেখানোর জন্য নিরাপত্তা বাহিনীকে হয়তো আনা হয়েছিল। কিন্তু আমাদের শিল্পীদের নিরাপত্তার প্রয়োজন নেই।

এ তারকা বলেন, আমরা তো কখনো বর্ডিগার্ড নিয়ে ঘোরাফেরা করি না। অথচ যারা পাঁচটি সিনেমা করেনি, যাদের কোনো ক্রেজ নেই, তারা দুই-তিনটা বডিগার্ড সঙ্গে নিয়ে ঘোরে। আমরা বডিগার্ড নিয়ে ঘুরি না, প্রয়োজনও পড়ে না।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। এ নির্বাচনকে কেন্দ্র করে অনেক সময় শিল্পীদের মধ্যে বিভেদ ও দ্বন্দ্ব দেখা দেয়। এ ব্যাপারেও কথা বলেছেন বাপ্পারাজ।

তিনি সব শিল্পীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, আমরা শিল্পীরা সবাই এক। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। সবাই একটি পরিবারের মতো ইউনাইটেড থাকতে চাই।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এছাড়া শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থীরা বিভিন্ন ধরনের আকাশচুম্বী প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে তেমন উন্নয়ন করতে পারেননি। এ ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এখনো শিল্পী সমিতির সেই ঘরে বসিনি। আগে সেখানে বসি। ঘরের মধ্যে কী কী সমস্যা রয়েছে, কী ঠিক করতে হবে না হবে, সেসব দেখে তারপর সিদ্ধান্ত নেয়া হবে।

জুম বাংলা নিউজ

জুম বাংলা নিউজ

inews.zoombangla.com

অনুসরণ করুন

গুগলে জুম বাংলা নিউজ অনুসরণ করুন

আপনার গুগল নিউজ ফিডে জুম বাংলা নিউজ থেকে আরও আপডেট পেতে গুগল ফলো পৃষ্ঠাটি খুলুন এবং চেকমার্ক বিকল্পটি আলতো চাপুন।


গুগলে জুম বাংলা নিউজ অনুসরণ করুন

Scroll to Top