দীর্ঘদিন থেকে আলোচনায় থাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান অধ্যাপক এম জোবায়দুর রহমান পদত্যাগ করেছেন।
একই সঙ্গে বাধ্যতামূলক ছুটিতে থাকা ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানও পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।
রোববার তাদের পদত্যাগের তথ্য দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চেয়ারম্যান পদত্যাগ করায় পর্ষদ সভা হয়নি। এমডিও পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করবে কি না পর্ষদ, তা পরবর্তী পর্ষদ সভায় জানা যাবে।”




