ঈদুল আজহার ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু: আজ মিলছে ২ জুনের টিকিট – DesheBideshe

ঈদুল আজহার ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু: আজ মিলছে ২ জুনের টিকিট – DesheBideshe


ঈদুল আজহার ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু: আজ মিলছে ২ জুনের টিকিট – DesheBideshe

ঢাকা, ২৩ মে – ঈদুল আজহা পরবর্তী কর্মস্থলে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ ২৩ মে বিক্রি করা হচ্ছে আগামী ২ জুনের আন্তঃনগর ট্রেনের বিশেষ টিকিট।

রেলওয়ের নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আজ শনিবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। অন্যদিকে দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা।

এবারের ঈদেও যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ের কর্মপরিকল্পনা থেকে জানা গেছে যে গত ২১ মে ৩১ মে তারিখের টিকিট এবং ২২ মে ১ জুনের টিকিট বিক্রি করা হয়েছে। এছাড়া আগামী ২৪ মে ৩ জুনের এবং ২৫ মে ৪ জুনের ফিরতি টিকিট বিক্রি করা হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে এই বিশেষ সময়ে কেনা কোনো টিকিট যাত্রীরা ফেরত দিতে পারবেন না। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে একাধিক টিকিট ক্রয়ের ক্ষেত্রে সহযাত্রীদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।

এনএন/ ২৩ মে ২০২৬



Scroll to Top