রাজধানীর রামপুরায় ১০ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নির্যাতন, বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে আরেক শিক্ষার্থী শিহাব হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটির মৃত্যুর ঘটনাকে হত্যাকা- বলে দাবি করেছে তার পরিবার। অভিযুক্ত শিহাব এর আগে একাধিক শিশুকে যৌন নির্যাতন করলেও তা নিজেদের মধ্যে মিমাংসা করে দেওয়ার কথা স্বীকার করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।





