ঈদে মহাসড়কে ৭ দিন ট্রাক ও লরি চলাচল বন্ধের নির্দেশনা – DesheBideshe

ঈদে মহাসড়কে ৭ দিন ট্রাক ও লরি চলাচল বন্ধের নির্দেশনা – DesheBideshe


ঈদে মহাসড়কে ৭ দিন ট্রাক ও লরি চলাচল বন্ধের নির্দেশনা – DesheBideshe

ঢাকা, ২০ মে – আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সমিতির মহাসচিব সাইফুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে, ঈদের আগের ৩ দিন এবং পরের ৩ দিন অর্থাৎ আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে।

গত ১১ মে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভার সিদ্ধান্ত অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে পশুবাহী গাড়ি, নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, গার্মেন্টস সামগ্রী, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে কোনো যানবাহন পার্কিং করা যাবে না। একই সঙ্গে পণ্যবাহী বা পশুবাহী ফিরতি যানবাহনে কোনোভাবেই যাত্রী বহন করা যাবে না মর্মে মালিক সমিতির পক্ষ থেকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

সড়কপথে শৃঙ্খলা বজায় রাখতে সমিতির অন্তর্ভুক্ত সকল শাখা ও মালিকদের এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

এনএন/ ২০ মে ২০২৬



Scroll to Top