বনশ্রীতে মাদরাসার টয়লেট থেকে শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার – DesheBideshe

বনশ্রীতে মাদরাসার টয়লেট থেকে শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার – DesheBideshe


বনশ্রীতে মাদরাসার টয়লেট থেকে শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার – DesheBideshe

ঢাকা, ২০ মে – রাজধানীর বনশ্রীতে একটি মাদরাসার টয়লেট থেকে এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই শিক্ষার্থীর নাম মো. আব্দুল্লাহ (১০)।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বনশ্রীর সি-ব্লকের ৩ নম্বর সড়কের ৩৪ নম্বর বাসায় অবস্থিত আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হেফজ মাদরাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রামপুরা থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে শিশুটি। তবে তার শারীরিক কিছু আলামত থেকে যৌন নির্যাতনের সন্দেহ তৈরি হয়েছে।

তিনি বলেন, বলাৎকারের আলামত আছে কি না তা ডিএনএ পরীক্ষার মাধ্যমে খতিয়ে দেখা প্রয়োজন। এ থেকে ধারণা করা হচ্ছে যে, ওই শিক্ষার্থী যৌন নির্যাতনের ঘটনা সইতে না পেরে আত্মহত্যা করে থাকতে পারে।

পুলিশ জানিয়েছে, নিহত আব্দুল্লাহর বাবার নাম আবুল কালাম আজাদ। তাদের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়ায়।

এনএন/ ২০ মে ২০২৬



Scroll to Top