জি-৭ সম্মেলনে যোগ দেবেন ট্রাম্প, গুরুত্ব পাবে যেসব বিষয়

জি-৭ সম্মেলনে যোগ দেবেন ট্রাম্প, গুরুত্ব পাবে যেসব বিষয়

জি-৭ সম্মেলনে যোগ দেবেন ট্রাম্প, গুরুত্ব পাবে যেসব বিষয়বিশ্বের শীর্ষ শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ সম্মেলনের বৈঠকে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী জুন মাসে ফ্রান্সে এই সম্মেলন হওয়ার কথা রয়েছে।

সম্প্রতি ইরানের সঙ্গে যুদ্ধসহ বিভিন্ন ইস্যুতে জি-৭-এর সদস্যের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক তিক্ততার মধ্যে এমন ঘোষণা এলো।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, জি-৭ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পের যোগ দেওয়ার তথ্যটি জানিয়েছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। ট্রাম্প বৈঠকে মার্কিন সাহায্যের সঙ্গে বাণিজ্যের সংযোগ স্থাপন, যুক্তরাষ্ট্রে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তার সরঞ্জাম ব্যবহারের প্রসার এবং গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ শৃঙ্খলে চীনের নিয়ন্ত্রণ কমানো নিয়ে কথা বলতে চান।

আগামী জুনের ১৫ থেকে ১৭ তারিখ পর্যন্ত ফ্রান্সের এভিয়ান শহরে জি-৭ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বর্তমানে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এই গ্রুপের সদস্য।

জুম বাংলা নিউজ

জুম বাংলা নিউজ

inews.zoombangla.com

অনুসরণ করুন

গুগলে iNews Zoombangla অনুসরণ করুন

আপনার Google নিউজ ফিডে iNews Zoombangla থেকে আরও আপডেট পেতে Google ফলো পৃষ্ঠাটি খুলুন এবং চেকমার্ক বিকল্পে ট্যাপ করুন।


গুগলে iNews Zoombangla অনুসরণ করুন

Scroll to Top