ইরানকে চরম পরিণতির হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প – DesheBideshe

ইরানকে চরম পরিণতির হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প – DesheBideshe


ইরানকে চরম পরিণতির হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প – DesheBideshe

ওয়াশিংটন, ১৮ মে – যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর সতর্কবার্তা দিয়ে বলেছেন, তেহরান যদি দ্রুত কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় তবে দেশটিকে চরম পরিস্থিতির মোকাবিলা করতে হবে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন যে ইরানের হাতে সময় ফুরিয়ে আসছে এবং তাদের এখনই দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। অন্যথায় ইরানে কোনো কিছুর অস্তিত্ব অবশিষ্ট থাকবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলার পর ট্রাম্পের পক্ষ থেকে এই হুমকি এল।

এর আগেও ট্রাম্প বলেছিলেন যে যুদ্ধ অবসানে ইরান নমনীয় না হলে দেশটির পুরো সভ্যতা ধ্বংস করে দেওয়া হতে পারে। বর্তমান পরিস্থিতিতে যুদ্ধবিরতির প্রচেষ্টা প্রায় ব্যর্থ হতে চলেছে বলেও তিনি মন্তব্য করেন।

এস এম/ ১৮ মে ২০২৬



Scroll to Top