আমি নাকি অন্তর্বর্তী সরকারের কাছের মানুষ ছিলাম : তাসনিম জারা

আমি নাকি অন্তর্বর্তী সরকারের কাছের মানুষ ছিলাম : তাসনিম জারা

দুইটি দলের কর্মীরা সংঘবদ্ধভাবে তার বিরুদ্ধে প্রচারে নেমেছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ও ঢাকা থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে লড়া ডা. তাসনিম জারা।

আমি নাকি অন্তর্বর্তী সরকারের কাছের মানুষ ছিলাম : তাসনিম জারা

আজ শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।

তাসনিম জারা লিখেছেন, দুইটি দলের কর্মীরা সংঘবদ্ধভাবে প্রচার করছেন যে হামের প্রাদুর্ভাব নিয়ে আমি কিছু বলিনি, কিছু করিনি। আমি নাকি অন্তর্বর্তীকালীন সরকারের কাছের মানুষ ছিলাম-এবং স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ থাকছি।

তিনি লিখেছেন, অথচ তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে আমি ২০২৪ সালেই প্রশ্ন তুলি। তখনকার বিষয় ছিল জুলাই গণঅভুথানে আহতদের চিকিৎসায় ধীরগতি ও অবহেলা। আর হামের প্রাদুর্ভাবের পেছনে দায় কার, তা খুঁজে বের করতে একটি সংসদীয় তদন্ত কমিটি গঠন করা প্রয়োজন, সেই দাবিও জানিয়েছি প্রায় একমাস আগে-এপ্রিল মাসের ১৯ তারিখে।

তাসনিম জারা লিখেছেন, আর এক মাসেরও বেশি আগে থেকে আমি বিভিন্ন সভা-সেমিনারে আমি হামের প্রাদুর্ভাব নিয়ে কথা বলে আসছি, সম্ভাব্য সমাধান নিয়ে আমার মতামত দিয়েছি। এসব ভিডিও বিভিন্ন সংবাদ মাধ্যমের ইউটিউব চ্যানেলে সার্চ করলেই দেখা যায়। কিছু স্ক্রিনশটও দিচ্ছি।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

তিনি আরও লিখেছেন, একটি গণস্বাস্থ্য সংকটকে রাজনৈতিক হাতিয়ার বানানোর এই চেষ্টা দুর্ভাগ্যজনক। শিশুরা অসুস্থ হচ্ছে, মারা যাচ্ছে: এই সময়ে দলীয় কর্মীদের কাজ হওয়া উচিত ছিলো সমাধানে অংশ নেওয়া। কিন্তু তারা বরাবরের মতই বেঁছে নিয়েছে মিথ্যা প্রচার করা।

Scroll to Top