ফুটবল বিশ্বকাপের আসরে কলম্বিয়ান পপস্টার শাকিরা থাকবেন না তাই কি হয়? ফুটবল ভক্তদের উৎকন্ঠা মুক্ত করে এবারের বিশ্বকাপেও আছেন ৪৯ বছরের এই এভারগ্রিন হার্টথ্রব। শাকিরার কণ্ঠে ‘দাই দাই’ গানের মধ্য দিয়ে ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল থিমসং প্রকাশ করেছে ফিফা। এরই মধ্যে গানের টিজার যথেষ্ট সাড়া ফেলেছে। এবার পুরো গানে কাঁপছে ফুটবল বিশ্বকাপ।



