মুসোলিনি নাকি ভাক্কারোকে বলেছিলেন, ‘ইতালিকে বিশ্বকাপ জিততেই হবে।’
ভাক্কারো হেসে উত্তর দিয়েছিলেন, ‘অবশ্যই দুচে (নেতা), সেটা হবে এক দারুণ অর্জন।’
মুসোলিনি গর্জে উঠলেন, ‘অ্যাডমিরাল, আপনি মনে হয় বুঝতে পারছেন না। আমি বলেছি, ইতালিকে বিশ্বকাপ জিততেই হবে।’
এই ‘জিততেই হবে’ কথাটার মধ্যেই লুকিয়ে ছিল আদেশ, চাপ ও ভয়। আর সেই ভয়ই ১৯৩৪ বিশ্বকাপকে ইতিহাসের এক বিতর্কিত আসরগুলোর একটিতে পরিণত করে।



