ঈদযাত্রায় ট্রেনে নারীদের জন্য বিশেষ কামরা বরাদ্দে হাইকোর্টের নির্দেশ

ঈদযাত্রায় ট্রেনে নারীদের জন্য বিশেষ কামরা বরাদ্দে হাইকোর্টের নির্দেশ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে যাত্রীবাহী প্রতিটি ট্রেনে নারীদের জন্য বিশেষ কামরা বরাদ্দ রাখতে রেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ঈদযাত্রায় ট্রেনে নারীদের জন্য বিশেষ কামরা বরাদ্দে হাইকোর্টের নির্দেশ

এ সংক্রান্ত এক রিটের আবেদনে শুনানির পর বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ মঙ্গলবার (১২ মে) এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন। তিনি বলেন, ‘রেলওয়ে আইনে নারীদের জন্য বিশেষ কামরা বরাদ্দের বিধান থাকলেও এর কোনো বাস্তবায়ন নাই। তাই ২০২১ সালে এই বিধানের বাস্তবায়ন চেয়ে রিট আবেদন করা হলে হাইকোর্ট রুল জারি করেছিলেন। সে রুলটি এখনো বিচারাধীন। সামনে যেহেতু ঈদুল আজহা, তাই নারীদের জন্য বিশেষ কামরা বরাদ্দের নির্দেশনা চেয়ে একটি আবেদন করা হয়। সে আবেদনের শুনানি শেষে আদালত আজ নির্দেশনা দেন।’

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

১৮৯০ সালের রেলওয়ে আইনের ৬৪ ও ১১৯ ধারার বিধান বাস্তবায়নে বিবাদীদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে ২০২১ সালের ১৩ জানুয়ারি জনস্বার্থে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মমতাজ পারভীন। সে রিটে জারি করা রুলটি ঈদের পর শুনানির জন্য সংশ্লিষ্ট বেঞ্চে উপস্থাপন করা হবে বলে জানান আইনজীবী আজমল হোসেন খোকন।

Scroll to Top