শান্ত’র মনে হয়েছে আরও ভালো ব্যাটিং করতে পারতেন | চ্যানেল আই অনলাইন

শান্ত’র মনে হয়েছে আরও ভালো ব্যাটিং করতে পারতেন | চ্যানেল আই অনলাইন

পাকিস্তানের বিপক্ষে টানা তিন টেস্ট ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। প্রথমবার পাকিস্তানের মাটিতে দলটিকে হোয়াইটওয়াশ করার পর বাংলাদেশের মাটিতে দুই ম্যাচের সিরিজে আবারও জয় তুলেছে টিম টাইগার্স। দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন শান্ত। তবে তার কিছুটা আক্ষেপ থেকে গেছে, শান্তর মনে হয়েছে আরও ভালো ব্যাটিং করতে পারতেন।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নাজমুল শান্ত বলেন, ‘আমার মনে হয় শেষ ইনিংসটা আরও বড় হতে পারতো। যেভাবে ব্যাটিং করছিলাম, উইকেটটা অনেক চ্যালেঞ্জিং ছিল, স্পেশালি প্রথম দুই-তিন ঘণ্টা। সেকেন্ড ইনিংসে আমি যেভাবে ব্যাটিং করতে চেয়েছি করতে পেরেছি। তৃতীয় বা চতুর্থ দিনে উইকেট কঠিন থাকে। সবমিলিয়ে ব্যাটিং ভালো হয়েছে, কিন্তু প্রথম ইনিংসটা আরও বড় হতে পারতো।’

হাসান আলীর স্লেজিং নিয়ে শান্ত বলেন, ‘এটা খুব গুরুত্বপূর্ণ। একেকজনের শক্তি একেক রকম। অনেকে উত্তর দেন, অনেকে দেন না। পাঁচ দিন ধরে একটা যুদ্ধ চলে। আমি ব্যাটসম্যান হিসেবে এই জিনিসগুলো উপভোগ করি এবং এটা টেস্ট ক্রিকেটের সৌন্দর্য বাড়িয়ে দেয়।’

প্রস্তুতি ভালো ছিল এবং নিজের ওপর বিশ্বাস ছিল যে কিভাবে অবদান রাখতে পারি। আমি এখনও বলব আমি আরও ভালো ব্যাটিং করতে পারব।’

ডন ব্র্যাডম্যান বা জর্জ হ্যাডলির সাথে সেঞ্চুরি তুলনা করার বিষয়ে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘ওই নামগুলোর সাথে আমার নাম যায় না, আমাকে মাফ করে দেন। আমি যখন ব্যাটিং করি তখন শুধু ব্যাটসম্যান হিসেবে চিন্তা করি। ক্যাপ্টেনসি-টস করা, ফিল্ড প্লেসমেন্ট বা বোলিং পরিবর্তন মাঠের ভেতরের কাজ। কিন্তু ব্যাটিংয়ের সময় আমার দায়িত্ব রান করা। এভাবেই আমি চিন্তা করতে পছন্দ করি।’

Scroll to Top