একই পরিবারের ৫ জন হত্যার ঘটনায় এলাকায় শোক | চ্যানেল আই অনলাইন
গাজীপুরের কাপাসিয়ায় মা ও তিন শিশু সন্তানসহ একই পরিবারের ৫ জনকে হত্যা করা হয়েছে। আত্মীয়রা জানিয়েছেন, নিজেই খুন করেছেন জানিয়ে গৃহকর্তা ফোরকান তাদের ফোন দেন। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ফোরকান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে পুলিশ।