এক লাফে বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৪৪ হাজার টাকা

এক লাফে বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৪৪ হাজার টাকা

বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তির আশায় বিনিয়োগকারীদের আস্থা বাড়ায় মূল্যবান এই ধাতুর বাজারে নতুন করে উত্থান দেখা দিয়েছে।

এক লাফে বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৪৪ হাজার টাকা

বার্তা সংস্থা Reuters–এর প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ সময় দুপুর নাগাদ আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ১ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৪০ দশমিক ৪২ ডলারে। একই সঙ্গে ফিউচার মার্কেটেও প্রায় ১ দশমিক ২ শতাংশ দাম বেড়েছে। সেখানে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে ৪ হাজার ৭৪৯ দশমিক ২০ ডলারে।

বাজার বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি কার্যকর থাকলে এবং হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত হলে স্বর্ণের বাজারে বিনিয়োগ আরও বাড়তে পারে। এমন পরিস্থিতিতে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ডলার পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনাও রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার সকালে প্রতি ভরি স্বর্ণের দাম এক লাফে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।

স্বর্ণের পাশাপাশি বেড়েছে রুপার দামও। বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৭৪ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫৫৮ টাকা।

Scroll to Top