যুদ্ধবিরতির পর বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে প্রথম ইসরায়েলি হামলা, হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি

যুদ্ধবিরতির পর বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে প্রথম ইসরায়েলি হামলা, হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি

যুদ্ধবিরতির পর বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে প্রথম হামলা

গত ১৭ এপ্রিল ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর বৈরুতের শিয়া–অধ্যুষিত দক্ষিণ উপকণ্ঠে এই প্রথম ইসরায়েলি হামলা হলো।

যদিও শুরু থেকেই দুই পক্ষ পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছিল।

লেবাননের টায়ার শহর থেকে আল-জাজিরার প্রতিনিধি ওবাইদা হিত্তো জানান, বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে শান্ত পরিস্থিতিই বিরাজ করছিল। এর মধ্যেই এই হামলা চালানো হলো। গত ৯ এপ্রিলের পর এই প্রথম লেবাননের রাজধানীর দক্ষিণ উপকণ্ঠে কোনো হামলা হলো।

আল-জাজিরার এই প্রতিনিধি বলেন, একটি অলিখিত সমঝোতা ছিল যে যুদ্ধবিরতি চলাকালে বৈরুতে হামলা হবে না। কিন্তু ইসরায়েল বলে আসছে, জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করলে যেকোনো স্থানে হামলা চালানোর অধিকার তারা রাখে।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এলাকাটিতে অনেক মানুষ ফিরে এসেছিলেন। হামলার আগে বিভিন্ন ভিডিওতে এলাকাটির রাস্তায় মানুষের ভিড় দেখা গিয়েছিল।

Scroll to Top