আওয়ামী লীগ সরকারের আমলে দেওয়া অস্ত্রের লাইসেন্স যাচাই-বাছাইয়ের নির্দেশ – DesheBideshe

আওয়ামী লীগ সরকারের আমলে দেওয়া অস্ত্রের লাইসেন্স যাচাই-বাছাইয়ের নির্দেশ – DesheBideshe


আওয়ামী লীগ সরকারের আমলে দেওয়া অস্ত্রের লাইসেন্স যাচাই-বাছাইয়ের নির্দেশ – DesheBideshe

ঢাকা, ৬ মে – বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় দেওয়া অস্ত্রের লাইসেন্সগুলো কঠোরভাবে যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সালাহউদ্দিন আহমদ। বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা জানান যে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দলীয় বিবেচনায় বিপুল সংখ্যক অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে। এসব লাইসেন্স স্থগিত করে সংশ্লিষ্টদের অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও অনেকেই তা পালন করেননি।

তাই এসব অস্ত্রের লাইসেন্স পুনরায় যাচাইয়ের জন্য জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সালাহউদ্দিন আহমদ আরও উল্লেখ করেন যে নির্বাচনের আগে সরকারি নির্দেশনার পরও প্রায় ১০ হাজার লাইসেন্সকৃত অস্ত্র জমা পড়েনি।

এসব অবৈধ অস্ত্র উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য জেলা প্রশাসকদের তাগিদ দেওয়া হয়েছে। একই সঙ্গে যারা নির্দিষ্ট সময়ের মধ্যে অস্ত্র জমা দেননি তাদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশনাও প্রদান করা হয়েছে। এছাড়া নির্বাচনের সময় জমা দেওয়া অস্ত্রগুলো দ্রুত যাচাই সাপেক্ষে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে।

এস এম/ ৬ মে ২০২৬



Scroll to Top