দারাজের ৫.৫ ঈদ সেল শুরু, থাকছে ৮০% পর্যন্ত ছাড় ও গরু-ছাগল জেতার সুযোগ | চ্যানেল আই অনলাইন

দারাজের ৫.৫ ঈদ সেল শুরু, থাকছে ৮০% পর্যন্ত ছাড় ও গরু-ছাগল জেতার সুযোগ | চ্যানেল আই অনলাইন

আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে দেশের অন্যতম বৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ শুরু করেছে বহুল প্রতীক্ষিত ‘৫.৫ ঈদ সেল’ ক্যাম্পেইন।

মঙ্গলবার (৫ মে) গতকাল ৪ মে রাত ৮টা থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনটি চলবে ২৬ মে।

ক্যাম্পেইনজুড়ে গ্রাহকরা পাবেন মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড়। পাশাপাশি ‘হট ডিলস’-এ থাকছে ৭০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট এবং নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি সুবিধা। ফ্যাশন, ইলেকট্রনিকস, হোম অ্যাপ্লায়েন্স, বিউটি ও লাইফস্টাইলসহ বিভিন্ন ক্যাটাগরিতে থাকছে বিশেষ অফার।

ঈদ উৎসবকে আরও আকর্ষণীয় করতে দারাজ আয়োজন করেছে একাধিক গিভঅ্যাওয়ে ক্যাম্পেইন। এর মধ্যে ‘জিতছেন ভাই’ কাউ গিভঅ্যাওয়েতে নির্দিষ্ট শর্তে কেনাকাটা করে একজন বিজয়ী পাবেন গরু, আর ‘শপ অ্যান্ড উইন’ গোট গিভঅ্যাওয়েতে আটজন বিজয়ী পাবেন ছাগল। এছাড়া ‘অ্যাড টু কার্ট অ্যান্ড উইন’ এসি গিভঅ্যাওয়েতে কার্টে বেশি পণ্য যুক্ত করে অংশ নেওয়া যাবে পুরস্কার জেতার প্রতিযোগিতায়।

ক্যাম্পেইনে থাকছে ‘ব্র্যান্ড রাশ আওয়ার’, যেখানে নির্দিষ্ট সময়ে বিভিন্ন ব্র্যান্ডে বিশেষ ছাড় পাওয়া যাবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য শক্তিশালী করা হয়েছে ‘এভরিডে লো প্রাইস’ চ্যানেল, যেখানে ৩টি পণ্য কিনলে অতিরিক্ত ডেলিভারি ডিসকাউন্ট এবং ৫টি কিনলে ১টি ফ্রি অফারও থাকছে।

এবারের ক্যাম্পেইনে যুক্ত হয়েছে একাধিক আন্তর্জাতিক ও দেশীয় ব্র্যান্ড এবং ব্যাংক পার্টনার। বিকাশ ও নগদের মাধ্যমে থাকছে ক্যাশব্যাক ও ইনস্ট্যান্ট ডিসকাউন্ট সুবিধা। পাশাপাশি বিভিন্ন ব্যাংকের কার্ডে থাকছে ১২ শতাংশ পর্যন্ত ছাড়, ক্যাশব্যাক, ০% সুদে কিস্তি সুবিধা (ইএমআই) ও রিওয়ার্ড পয়েন্ট সুবিধা।

দারাজ জানিয়েছে, দীর্ঘ সময় ধরে চলা এই ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকরা উৎসবের কেনাকাটায় একদিকে যেমন বড় ছাড় পাবেন, অন্যদিকে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগও উপভোগ করতে পারবেন।

Scroll to Top