হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা – DesheBideshe

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা – DesheBideshe


হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা – DesheBideshe

তেহরান, ৪ মে – সতর্কবার্তা উপেক্ষা করে হরমুজ প্রণালিতে প্রবেশের চেষ্টা করায় যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সোমবার ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধজাহাজটি ইরানের জাস্ক দ্বীপের নিকটবর্তী এলাকা দিয়ে যাওয়ার সময় হামলার শিকার হয়।

হামলার পরপরই জাহাজটি তার গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয় বলে জানা গেছে। তবে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এই হামলার দাবি প্রত্যাখ্যান করা হয়েছে। সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে জনৈক মার্কিন কর্মকর্তা জানান, তাদের কোনো জাহাজে হামলার ঘটনা ঘটেনি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন যে, হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে সরিয়ে নেওয়া হবে। অন্যদিকে ইরান স্পষ্ট করে জানিয়েছিল, কোনো জাহাজ তাদের জলসীমায় প্রবেশের চেষ্টা করলে হামলা চালানো হবে।

উল্লেখ্য যে, দীর্ঘ ৪০ দিনের যুদ্ধের পর গত ৮ এপ্রিল দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তবে পরদিনই যুক্তরাষ্ট্র ইরানি বন্দরে নৌ অবরোধ আরোপ করায় পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। সংকট নিরসনে ১২ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে উভয় পক্ষ বৈঠকে বসলেও কোনো কার্যকর সমাধানে পৌঁছাতে পারেনি।

এস এম/ ৪ মে ২০২৬



Scroll to Top