পিএসএল ফাইনাল খেলতে বাংলাদেশ থেকে পাকিস্তানে ছুটে গিয়েছেন নাহিদ রানা। শিরোপা মঞ্চে আলো ছড়িয়েছেন টাইগার গতি তারকা। ৪ ওভারে ১ মেডেন আদায় করে ২২ রানে নিয়েছেন ২ উইকেট। পাশাপাশি ভালো করেছেন অ্যারন হার্ডি, নিয়েছেন ৪ উইকেট। তাতে ভর করে ফাইনাল মহারণে হায়দরাবাদ কিংসম্যানকে ১২৯ রানে গুটিয়ে দিয়েছে পেশোয়ার।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে হায়দরাবাদকে ব্যাটে পাঠায় পেশোয়ার। ১৮ ওভারে ১২৯ রানে অলআউট হয় তারা।
পেশোয়ারের হয়ে ফিফটি করেছেন সাইম আইয়ুব। ৫ চার ও ২ ছক্কায় ৫০ বলে ৫৪ রান করেন তিনি। এছাড়া মার্নাস লাবুশেন ১২ বলে ২০, হাসান খান ৭ বলে ১২ এবং মাজ সাদাকাত ৬ বলে ১১ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
হার্ডির ৪ উইকেট এবং নাহিদের ২ উইকেটের পাশাপাশি মোহাম্মদ বাসিত ও সুফিয়ান মুকিম নেন একটি করে উইকেট।




