পরীক্ষা ছাড়াই অন্য ব্যাংকের উচ্চ পদে যেতে পারবেন ব্যাংকাররা

পরীক্ষা ছাড়াই অন্য ব্যাংকের উচ্চ পদে যেতে পারবেন ব্যাংকাররা

এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের উচ্চতর পদে নিয়োগের শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকাররা ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ না হয়েও অন্য ব্যাংকের উচ্চ পদে যোগ দিতে পারবে।

পরীক্ষা ছাড়াই অন্য ব্যাংকের উচ্চ পদে যেতে পারবেন ব্যাংকাররা

আজ বুধবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়েছে, সিনিয়র অফিসার পদমর্যাদার কোনো ব্যাংকার যদি ওই পদে অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা অর্জন করেন, তাহলে তিনি ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ না হলেও অন্য কোনো ব্যাংকে অপেক্ষাকৃত উচ্চপদে নিয়োগ পাওয়ার সুযোগ পাবেন।

এর আগে, অন্য ব্যাংকে উচ্চতর পদে নিয়োগের জন্য ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক ছিল। গত বছরের জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংক এ শর্ত আরোপ করে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

কেন্দ্রীয় ব্যাংকের মতে, ব্যাংকিং খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং অভিজ্ঞ কর্মকর্তাদের পদোন্নতির সুযোগ বাড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Scroll to Top