সেমিফাইনালে সর্বোচ্চ গোলের রেকর্ড, ৯ গোলের ম্যাচে জিতেছে পিএসজি | চ্যানেল আই অনলাইন

সেমিফাইনালে সর্বোচ্চ গোলের রেকর্ড, ৯ গোলের ম্যাচে জিতেছে পিএসজি | চ্যানেল আই অনলাইন

চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখ ও প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইনের ম্যাচে পুরোই সিনেমা হয়েছে। পুরো ম্যাচের কখনও প্যারিস, কখনও বায়ার্ন মিউনিখ এগিয়ে থেকেছে। প্রথমার্ধে পাঁচ গোলের ম্যাচ নানা নাটকীয়তায় নয় গোলে গিয়ে শেষ হয়েছে। সেমিফাইনালে চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে সর্বোচ্চ গোল হয়েছে।

নয় গোলের ম্যাচে প্রথম গোল পেয়েছেন হ্যারি কেন, সমতায় এনেছেন কাভিচা ভারাসকেলিয়া। হেসুস নাভাসের হেড পিএসজিকে এগিয়ে দেয়,বিরতির ঠিক আগে সমতায় আনেন মাইকেল ওলিসে। এরপর ম্যাচের একটি বিতর্কিত পেনাল্টিতে আবারও এগিয়ে যায় পিএসজি।

বিরতির পর এসে পিএসজিকে আরও এগিয়ে দেন ভারাসকেলিয়া। ম্যাচের ফলাফল দাঁড়ায় ৪-২ গোলে, তখনই আরও একটি গোল ডেম্বেলে। তখন ম্যাচের ফলাফল পিএসজি ৫, বায়ার্ন ২ গোলে। পরের গল্পটি লেখেন, উপামাকানো ও লুইস দিয়াজ ম্যাচে ফিরে বায়ার্নের জন্য স্বস্তির পার্থক্য হয় ৫-৪ গোলের।

ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন ওসমান দেম্বেলে। দ্বিতীয় লেগে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ফাইনালে যাওয়ার ভাগ্য লেখা হবে দুদলের জন্য। এটিই চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের প্রথম সেমিফাইনাল যেখানে উভয় দল মিলে সাতটির বেশি গোল করেছে।

Scroll to Top