সুনামগঞ্জে আন্তর্জাতিক নৃত্য দিবসে বর্ণাঢ্য নৃত্য উৎসব ২৯ এপ্রিল | চ্যানেল আই অনলাইন

সুনামগঞ্জে আন্তর্জাতিক নৃত্য দিবসে বর্ণাঢ্য নৃত্য উৎসব ২৯ এপ্রিল | চ্যানেল আই অনলাইন

হাওরকন্যা সুনামগঞ্জ-এ আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে শুরু হচ্ছে বর্ণাঢ্য নৃত্য উৎসব। সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি-এর আয়োজনে আগামী ২৯ এপ্রিল এ উৎসব অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার ২৮ এপ্রিল শহরের শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তন-এ বিকাল সাড়ে ৩টায় উৎসবের উদ্বোধন হবে। এতে দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ২৭টি নৃত্যদল অংশ নেবে।

উৎসবে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে—হবিগঞ্জের নৃত্যভূমি, সুনামগঞ্জের লোকদল শিল্পী গোষ্ঠী, লোকজ সংগীত বিদ্যালয়, নৃত্যাঙ্গণ, বাতিঘর সংস্কৃতি চর্চা কেন্দ্র, অয়নৃত্য, সুনামগঞ্জ নৃত্যাঙ্গণ, দিরাই অনির্বাণ নৃত্য নিকেতন, কাঞ্চনশিখা একাডেমি, জগন্নাথপুর ধ্রুবতারা শিল্পীগোষ্ঠী, স্বরবিতান সংগীত নিকেতন ও চারুকলা একাডেমি, আন্তর্জাতিক রাধারমণ পরিষদ, বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জ, শ্রীমঙ্গল নৃত্যালয়, সুনামগঞ্জ কালচারাল ফোরাম, সুন্দরম শিল্পীগোষ্ঠী, সত্যশব্দ সংস্কৃতি চর্চা কেন্দ্র, নৃত্যম নৃত্যালয়, একতা নাট্য সংস্থা, অঞ্জলী নৃত্য নিকেতন, ছাতকের নৃত্যকলি, নটরাজ নৃত্যালোক, কলি ধামাইল দল, সপ্তসুর সংস্কৃতি চর্চা কেন্দ্র, লোকনৃত্য একাডেমি, দিরাই বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদসহ আয়োজক প্রতিষ্ঠান।

উৎসবের উদ্বোধন করবেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

আয়োজকদের পক্ষ থেকে জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল বলেন, বর্ষার এই মনোরম পরিবেশে সবাইকে আমন্ত্রণ, নৃত্যের ছন্দে একসঙ্গে আনন্দ ভাগাভাগি করতে।

Scroll to Top