বাংলাদেশের জ্বালানি খাতে এক ঐতিহাসিক মাইলফলক অর্জিত হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু হয়েছে, যা দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপ হিসেবে বিবেচিত। আগস্টে প্রথম ইউনিট থেকে তিনশ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার কথা।