তবে হামলাকারী খুব বেশি দূর এগোতে পারেননি বলে উল্লেখ করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, প্রেসিডেন্টের যে নিরাপত্তাবেষ্টনী, সেটার সামান্যই ভাঙতে পেরেছিলেন হামলাকারী।
ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরও জানান, সন্দেহভাজন ওই ব্যক্তি সম্ভবত লস অ্যাঞ্জেলেস থেকে ট্রেনে করে প্রথমে শিকাগো যান এবং পরে সেখান থেকে ওয়াশিংটন ডিসিতে আসেন।
আগামী সোমবার তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হবে বলে জানিয়েছেন টড ব্ল্যাঞ্চ।



