তিন মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ দিল সরকার – DesheBideshe

তিন মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ দিল সরকার – DesheBideshe


তিন মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ দিল সরকার – DesheBideshe

ঢাকা, ২১ এপ্রিল – সরকার খাদ্য মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে নতুন সচিব নিয়োগ প্রদান করেছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বর্তমান সচিব আবু তাহের মো. মাসুদ রানাকে খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে। অপর দিকে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সরকারকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে সচিব পদে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এই রদবদল কার্যকর করা হয়েছে বলে জানানো হয়েছে।

এনএন/ ২১ এপ্রিল ২০২৬



Scroll to Top