বিএনপিকে লাল সালাম দিলেন ন্যান্সি

বিএনপিকে লাল সালাম দিলেন ন্যান্সি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে শোবিজ অঙ্গনের তারকাদের বিবেচনায় না নেয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) সাধুবাদ জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন— ‘লাল সালাম’।

বিএনপিকে লাল সালাম দিলেন ন্যান্সি

সোমবার (২০ এপ্রিল) সংরক্ষিত নারী আসনের জন্য চূড়ান্ত তালিকা প্রকাশ করে বিএনপি। তালিকায় শোবিজ জগতের আলোচিত কোনো মুখ না থাকায় বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। এরই প্রেক্ষিতে মঙ্গলবার (২১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন ন্যান্সি।

তিনি লেখেন, গায়িকা, নায়িকা, অভিনেত্রী, মডেল— এসব তারকাদের শো-পিস না বানিয়ে ত্যাগী, যোগ্য ও রাজনৈতিক জ্ঞানসম্পন্ন নারীদের মূল্যায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জানাই লাল সালাম।

ন্যান্সির এই মন্তব্যে সামাজিক মাধ্যমে ইতিবাচক সাড়া মিলেছে। মন্তব্যের ঘরে অনেকেই তার সঙ্গে একমত পোষণ করেছেন। কেউ লিখেছেন, “এজন্যই আপনাকে এত পছন্দ প্রিয় শিল্পী,” আবার কেউ বলেছেন, “আপনার সঙ্গে আমিও একমত।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

উল্লেখ্য, গত ১০ এপ্রিল সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু করে বিএনপি। তিন দিনে প্রায় ১,৩০০ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তাদের মধ্যে শোবিজ অঙ্গনের আরও কয়েকজন পরিচিত মুখ ছিলেন— রিজিয়া পারভীন, দিলরুবা খান, দিঠি আনোয়ার, রুকাইয়া জাহান চমক প্রমুখ। তবে শেষ পর্যন্ত দলটি তারকাদের বাইরে গিয়ে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেয়, যা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

Scroll to Top