মেসির পথেই হাঁটতে চান ইয়ামাল | চ্যানেল আই অনলাইন

মেসির পথেই হাঁটতে চান ইয়ামাল | চ্যানেল আই অনলাইন

লরিয়াস বিশ্ব ক্রীড়া বর্ষসেরা তরুণ ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন লামিন ইয়ামাল। বিশ্বের সেরা ক্রীড়াবিদদের মাঝে আলাদা করে নজর কেড়েছেন বার্সেলোনা এবং স্পেনের বিস্ময়বালক। পুরস্কার পেয়ে বলেছেন, লিওনেল মেসির পথেই হাঁটতে চান তিনি।

সোমবার রাতে স্পেনের সিবেলেস প্যালেসে জমকাল আয়োজনে হয়েছে লরিয়াস বিশ্ব ক্রীড়া অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠান। ব্রাজিলিয়ান কিংবদন্তি কাফুর থেকে পুরস্কার গ্রহণ করে ১৮ বর্ষী ইয়ামাল।

অনেকবার তাকে মেসির সঙ্গে তুলনা করা হয়েছে। সে প্রসঙ্গে অনুষ্ঠান শেষে ইয়ামাল বলেছেন, ‘আপনি একটা জিনিস উপলব্ধি করেন, একজন ক্রীড়াবিদ শুধু তার নিজের খেলাতেই নয়, বরং অন্যসব খেলাতেও কিংবদন্তি। তার কারণ হল তিনিই সেরা।’

‘মেসি একটি উদাহরণ। তিনি ইতিহাসের সেরা ফুটবল খেলোয়াড় এবং সেরা ক্রীড়াবিদও। আমার কাছে তিনি শুধু একজন আদর্শই নন।’

‘তিনি যা কিছু করেছেন এবং তার কাজের মাধ্যমে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তার জন্য সবাই তাকে শ্রদ্ধা করে এবং আশা করি আমিও তার পথ অনুসরণ করব।’

Scroll to Top