১২ বছরে চ্যানেল আই অনলাইন | চ্যানেল আই অনলাইন

১২ বছরে চ্যানেল আই অনলাইন | চ্যানেল আই অনলাইন

দ্রুত এবং সঠিক সংবাদের সমন্বয় করে ২০ এপ্রিল ১১ বছর পেরিয়ে ১২ বছরে পা রেখেছে চ্যানেল আই অনলাইন। ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান: ‘ভয়হীন স্বাধীন সাহস।’

বিশেষ এই দিনে চ্যানেল আই এবং চ্যানেল আই অনলাইনের দর্শক, পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতাসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, চ্যানেল আই সৃষ্টিলগ্ন থেকে আমাদের একটা লক্ষ্য ছিল যে, আমরা বস্তুনিষ্ঠ সংবাদ, সাংবাদিকতা এবং একই সাথে সুষ্ঠু বিনোদন সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে। সময়ের সাথে সাথে চিরায়ত মিডিয়ার ধরণ পাল্টেছে। ধীরে ধীরে মিডিয়াগুলো সংকুচিত হয়ে অনলাইন প্ল্যাটফর্মগুলোর প্রতাপ বাড়ছে। কারণ, এর মাধ্যমে অনেক দ্রুত মানুষের কাছে পৌঁছে যাচ্ছে খবর। আর সেই হিসেবে চ্যানেল আই অনলাইন শুরু হয় এবং আজ তা ১১ বছর অতিক্রম করে ১২ বছরে পড়লো।

১২ বছরে চ্যানেল আই অনলাইন | চ্যানেল আই অনলাইনশাইখ সিরাজ বলেন, চ্যানেল আই-এর মূল প্রতিষ্ঠানের যে নীতি-নৈতিকতাগুলো ছিল, সেগুলোর সবগুলোই আমরা অনলাইনে প্রতিফলন করছি। তার কারণ হচ্ছে, এই অস্থির সময়ের ভিতরে আমরা কখনো চাইনি যে, গড্ডালিকা প্রবাহের ভিতরে গা ভাসিয়ে দেয়। একটি সংবাদ প্রচারের আগে, তার সত্যতা প্রমাণ, সত্যতা যাচাই, সেটা সবসময় সবভাবেই করা হয়। এ কারণেই যে, একটি ভুল তথ্য বা সংবাদ সমাজের অনেক ক্ষতি করতে পারে। সে জায়গা গুলোতে সবার আগে সংবাদপ্রচার করতে গিয়ে সমাজ বা রাষ্ট্রের ক্ষতি করবো এমনটা কখনো চ্যানেল আই চায়নি, বরং আমরা সঠিক তথ্য উপস্থাপনের ওপর জোর দিয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকীতে আগাম ধন্যবাদ দিয়ে চ্যানেল আই অনলাইনের সম্পাদক ও চ্যানেল আই’র চিফ এক্সিকিউটিভ এডিটর জাহিদ নেওয়াজ খান জানান, চ্যানেল আই অনলাইনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ২০ এপ্রিল সোমবার বেলা ৩টায় চ্যানেল আই ছাদ বারান্দায় ‘অ্যালগরিদমিক যুগে সাংবাদিকতা’ বিষয়ে একটি আলোচনার আয়োজন করা হয়েছে।

অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান উর রহমান এবং গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।

২০১৫ সালের ২০ এপ্রিল চ্যানেল আই কার্যালয়ে চ্যানেল আই অনলাইন-এর উদ্বোধন করা হয়। সেই অনুষ্ঠানে অতিথি ছিলেন বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস গ্রুপের পরিচালক ফ্র্যান আনস্‌ওয়ার্থ।

Scroll to Top