শালবন রক্ষায় মানববন্ধন, দখল ও গাছ কাটা বন্ধের দাবি

শালবন রক্ষায় মানববন্ধন, দখল ও গাছ কাটা বন্ধের দাবি

বাংলাদেশের গাজীপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায় বিস্তৃত শালবন (যা ভাওয়ালের গড় ও মধুপুরের গড় নামে পরিচিত) ধ্বংসের মুখে পড়েছে। স্থানীয় কিছু অসাধু দখলবাজ ব্যবসায়ী ও বন কর্মকর্তার যোগসাজশে নির্বিচারে গাছ কাটা এবং জমি দখলের কারণে শালবনের অস্তিত্ব হুমকির মুখে। এতে করে শোলাকুড়ী, পীরগাছা ও দোখলা অঞ্চলের শালবনের প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে যাচ্ছে, পাশাপাশি বিপন্ন হয়ে পড়ছে বনের জীববৈচিত্র্য। এ প্রেক্ষাপটে মধুপুর শালবন রক্ষা ও পুনর্গঠনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শালবন রক্ষায় মানববন্ধন, দখল ও গাছ কাটা বন্ধের দাবি

রবিবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় শোলাকুড়ী উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে এ মানববন্ধন আয়োজন করা হয়। গণমাধ্যমকর্মী হাসনাত জোবায়ের এবং পরিবেশকর্মী রেজাউল করিম রাতুলের সমন্বয়ে আয়োজিত এ কর্মসূচিতে শোলাকুড়ী উচ্চ বিদ্যালয় ও শোলাকুড়ী ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা অংশ নেন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা শালবন রক্ষায় কয়েকটি দাবি তুলে ধরেন। তাদের দাবির মধ্যে রয়েছে— বনের শালগাছ কাটা বন্ধ করা, গাছ কেটে জমি দখল বন্ধ করা, সামাজিক বনায়নের নামে শালগাছ নিধন বন্ধ করা, শালবন পুনর্গঠন করা, শালবন রক্ষায় জাতীয় কমিটি গঠন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং শালবনে বিদেশি বাণিজ্যিক গাছ রোপণ বন্ধ করা।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এ সময় বক্তব্য দেন গণমাধ্যমকর্মী হাসনাত জোবায়ের, শোলাকুড়ী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক শেখ শামসুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাদ্দেস আলী, শোলাকুড়ী ডিগ্রি কলেজের প্রভাষক বকুল হোসেন ও আরিফুল ইসলাম মোহাব্বত, পরিবেশকর্মী রাতুল মুন্সীসহ অনেকে।

Scroll to Top