ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে: আবহাওয়া অধিদপ্তর – DesheBideshe

ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে: আবহাওয়া অধিদপ্তর – DesheBideshe


ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে: আবহাওয়া অধিদপ্তর – DesheBideshe

ঢাকা, ১৯ এপ্রিল – ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

পূর্বাভাস অনুযায়ী এই সময়ে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে যে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

রোববার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ রেকর্ড করা হয়েছে ৮১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও এর আশপাশের এলাকায় সামান্য বৃষ্টিপাত হয়েছে।

গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আজকের সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৩ মিনিটে।

এনএন/ ১৯ এপ্রিল ২০২৬



Scroll to Top