ঢাকায় হায়ারের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন | চ্যানেল আই অনলাইন

ঢাকায় হায়ারের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন | চ্যানেল আই অনলাইন

হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড হায়ার বাংলাদেশে তাদের কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে। নতুন এই স্টোরে হায়ারের সর্বশেষ গ্লোবাল ভিজ্যুয়াল আইডেন্টিটি সিস্টেম প্রদর্শিত হয়েছে, যা ব্র্যান্ডটির আধুনিকতা ও প্রযুক্তিগত অগ্রগতিকে তুলে ধরে।

গত বুধবার ১৫ এপ্রিল রাজধানীর গুলশান-১ এলাকায় হায়ারের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনের ফলে বাংলাদেশে হায়ারের ব্র্যান্ড আপগ্রেড ও বাজার সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

নতুন এই ফ্ল্যাগশিপ স্টোরটিতে রেফ্রিজারেটর, ফ্রিজার, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার এবং টেলিভিশনসহ হায়ারের পূর্ণাঙ্গ হোম অ্যাপ্লায়েন্স পণ্যসম্ভার প্রদর্শিত হচ্ছে। এর মাধ্যমে গ্রাহকরা এক ছাদের নিচে স্মার্ট ও সমন্বিত হোম সল্যুশনের অভিজ্ঞতা নিতে পারবেন।

গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে প্রতিষ্ঠানটি তিনটি নতুন প্রিমিয়াম পণ্যও উন্মোচন করেছে। এগুলো হলো— ‘গ্র্যাভিটি এআই সিরিজ’ ফ্যাব্রিক ফিনিশ এয়ার কন্ডিশনার, ‘ট্রিপল-টাব’ ওয়াশার-ড্রায়ার কম্বো এবং ‘১০০ ইঞ্চি মিনি এলইডি ফোরকে’ টেলিভিশন। স্থানীয় বাজারের চাহিদা ও আধুনিক জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে এসব পণ্য ডিজাইন করা হয়েছে।

হায়ার বাংলাদেশ জানিয়েছে, স্থানীয় বাজার ও গ্রাহকের চাহিদাকে ভিত্তি করে নিরবচ্ছিন্ন উন্নয়নের লক্ষ্যে হায়ার বাংলাদেশ ভবিষ্যতেও পণ্য উদ্ভাবন, উচ্চমানের সেবা প্রদান এবং দেশের ব্যবহারকারীদের জন্য আরও স্মার্ট ও উন্নত জীবনযাত্রা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

Scroll to Top