আগামী বছর হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের – DesheBideshe

আগামী বছর হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের – DesheBideshe


আগামী বছর হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের – DesheBideshe

ঢাকা, ১৮ এপ্রিল – প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর এবং হজযাত্রীদের জন্য বাড়তি সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।

শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের হজ ফ্লাইটের উদ্বোধনকালে তিনি এই কথা বলেন।

প্রধানমন্ত্রী হজযাত্রীদের উদ্দেশ্যে বলেন যে তারা যেন দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেন যাতে সৃষ্টিকর্তা দেশের সব বিপদ-আপদ দূর করে দেন। সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ যাতে সফলভাবে বাস্তবায়ন হয় সেই বিষয়েও তিনি সবার দোয়া প্রার্থনা করেন।

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে বর্তমান হজ ব্যবস্থাপনার বেশিরভাগ প্রস্তুতি পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সময়েই চূড়ান্ত হয়ে গিয়েছিল। তবুও তার সরকার দায়িত্ব নেওয়ার পর হজের খরচ অন্তত ১২ হাজার টাকা হ্রাসের পদক্ষেপ নিয়েছে। ভবিষ্যতে হজের খরচ আরও কমিয়ে সাধারণ মানুষের জন্য এই ইবাদতকে সাশ্রয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উদ্বোধনী কার্যক্রম শেষে প্রধানমন্ত্রী বিমানে আরোহণ করে হজযাত্রীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের নিরাপদ সফরের জন্য আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন।

এর আগে প্রধানমন্ত্রী আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেন এবং সেখানকার সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেন। অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএন/ ১৮ এপ্রিল ২০২৬



Scroll to Top