মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র | চ্যানেল আই অনলাইন

মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র | চ্যানেল আই অনলাইন

মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করতে ‘আরও কয়েক হাজার’ সেনা পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।

বুধবার (১৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই এই অতিরিক্ত সেনা মোতায়েন করা হতে পারে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের ওপর চাপ বাড়ানোর অংশ হিসেবেই এই পদক্ষেপ নিতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সেনা মোতায়েনের বিষয়ে অবগত মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদটি প্রকাশ করেছে পত্রিকাটি।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা এখনো স্বাধীনভাবে এই তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে এবং ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন করে চাপের মুখে পড়তে পারে।

Scroll to Top