ইরানে নতুন করে হামলার কথা ভাবছেন ট্রাম্প: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল | চ্যানেল আই অনলাইন

ইরানে নতুন করে হামলার কথা ভাবছেন ট্রাম্প: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল | চ্যানেল আই অনলাইন

পাকিস্তানে সাম্প্রতিক আলোচনায় যুদ্ধের স্থায়ী সমাধান না আসায় ইরানে আবারও বিমান হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন দাবি করেছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল।

পত্রিকাটির প্রতিবেদনে বেনামি মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়েছে, কেবল বিমান হামলাই নয়, পরিস্থিতি মোকাবেলায় আরও কয়েকটি পদক্ষেপও বিবেচনায় রয়েছে। এর মধ্যে হরমুজ প্রণালিতে অবরোধ আরোপের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে, যা ইতিমধ্যে বলা হয়েছে।

এদিকে এ বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউস জানায়, সম্ভাব্য সব ধরনের পদক্ষেপই এখন বিবেচনায় রাখা হয়েছে।হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, ইরানের চাঁদাবাজি বন্ধের লক্ষ্যে হরমুজ প্রণালীতে নৌ অবরোধের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পরিস্থিতি বিবেচনায় অন্যান্য বিকল্পও খোলা রাখা হয়েছে।

তবে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ নিয়ে যে সব তথ্য প্রকাশিত হচ্ছে, সেগুলোকে অনুমাননির্ভর বলেও উল্লেখ করেন তিনি। তবে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা আরও বাড়লে তা মধ্যপ্রাচ্যের পাশাপাশি বৈশ্বিক নিরাপত্তা ও জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

Scroll to Top