ব্যর্থতার দায়ে বরখাস্ত মোহামেডান কোচ আলফাজ আহমেদ – DesheBideshe

ব্যর্থতার দায়ে বরখাস্ত মোহামেডান কোচ আলফাজ আহমেদ – DesheBideshe


ব্যর্থতার দায়ে বরখাস্ত মোহামেডান কোচ আলফাজ আহমেদ – DesheBideshe

ঢাকা, ১২ এপ্রিল – চলতি মৌসুমে দলের হতাশাজনক পারফরম্যান্সের কারণে প্রধান কোচ আলফাজ আহমেদকে বরখাস্ত করেছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।

চৌদ্দ বছর পর ফেডারেশন কাপ এবং প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল লিগে দলকে চ্যাম্পিয়ন করার কৃতিত্ব ছিল এই কোচের। তবে লিগের বর্তমান পয়েন্ট তালিকায় মোহামেডানের অবস্থান এখন সপ্তম স্থানে।

গত শুক্রবার চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর কাছে ২-১ গোলে হারের পর এই চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ক্লাব কর্তৃপক্ষ। রবিবার সন্ধ্যায় ক্লাবের পরিচালক মো. মোস্তাকুর রহমান স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে আলফাজ আহমেদকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে চলতি মৌসুমে মোহামেডানের বাকি ম্যাচগুলোর জন্য ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ আবদুল কাইয়ুম সেন্টু। এছাড়া ফুটবল দলের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনার জন্য ক্লাবের স্থায়ী সদস্য আমিরুল ইসলাম বাবুকে নতুন দলনেতা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এই পরিবর্তনের মাধ্যমে দল পুনরায় ঘুরে দাঁড়াতে পারবে বলে আশা প্রকাশ করেছে ক্লাব প্রশাসন।

এনএন/ ১২ এপ্রিল ২০২৬



Scroll to Top