ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের চেষ্টা ব্যর্থ – DesheBideshe

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের চেষ্টা ব্যর্থ – DesheBideshe

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের চেষ্টা ব্যর্থ – DesheBideshe

তেহরান, ৩ এপ্রিল – ইরানের মধ্যাঞ্চলে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধার করতে যুক্তরাষ্ট্রের ব্যাপক তৎপরতা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ।

৩ এপ্রিল সকালে মার্কিন বাহিনীর একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে ইরানের বিপ্লবী গার্ড। তবে প্রকাশিত ধ্বংসাবশেষের ছবি দেখে বিশেষজ্ঞরা ধারণা করছেন এটি একটি এফ-১৫ যুদ্ধবিমান হতে পারে।

এই বিমান ভূপাতিত করার ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

তাসনিম নিউজ জানিয়েছে, পাইলটকে উদ্ধারের জন্য যুক্তরাষ্ট্র সামরিক অভিযান পরিচালনা করছে। তবে ওই পাইলট বর্তমানে জীবিত আছেন নাকি নিহত হয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানে মার্কিন বাহিনী নজরদারি বিমান উড়াচ্ছে। পাইলট উদ্ধারের অভিযানে একটি ব্ল্যাক হক হেলিকপ্টার ও সি-১৩০ হারকিউলিস বিমান মোতায়েন করা হয়েছিল। কিন্তু ইরানি সেনাদের তীব্র প্রতিরোধের মুখে হেলিকপ্টারটি পিছু হটতে বাধ্য হয় এবং উদ্ধারচেষ্টা ব্যর্থ হয়।

এর আগে গত মার্চ মাসেও মার্কিন বাহিনীর একটি এফ-৩৫ যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু বানিয়েছিল ইরান। সে সময় প্রায় নিশ্চিত ভূপাতিত হওয়ার হাত থেকে রক্ষা পেয়ে বিমানটির পাইলট মধ্যপ্রাচ্যের অন্য একটি দেশে জরুরি অবতরণ করতে সক্ষম হন।

এনএন/ ৩ এপ্রিল ২০২৬



Scroll to Top