হবিগঞ্জে নব্য জেএমবি সন্দেহে এক কিশোরকে হেফাজতে নিয়েছে সিটিটিসি – DesheBideshe

হবিগঞ্জে নব্য জেএমবি সন্দেহে এক কিশোরকে হেফাজতে নিয়েছে সিটিটিসি – DesheBideshe

হবিগঞ্জে নব্য জেএমবি সন্দেহে এক কিশোরকে হেফাজতে নিয়েছে সিটিটিসি – DesheBideshe

হবিগঞ্জ সদর, ৩ এপ্রিল – নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট বা সিটিটিসি।

বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ সদর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। শুক্রবার বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানায়, হেফাজতে নেওয়া ওই কিশোর শেরে বাংলা নগর থানায় দায়ের করা একটি সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি আহসান জহির খান, দানিয়েল ইসলাম হাসান ও রাসেল ওরফে পলাশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত।

সিটিটিসি সূত্রে জানা গেছে, ওই কিশোর অনলাইনে জঙ্গি কার্যক্রমে অত্যন্ত সক্রিয় ছিল। সে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএসের পক্ষে উগ্রবাদী প্রচারণার পাশাপাশি নতুন সদস্য সংগ্রহের কাজ করত। এছাড়া বোমা তৈরির বিভিন্ন নথিপত্র আদানপ্রদান করত সে।

ঘনিষ্ঠ সহযোগীদের নিয়ে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট এবং ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

আইনি প্রক্রিয়া শেষে বিধি মোতাবেক ওই কিশোরকে আদালতে পাঠানো হয়েছে।

এনএন/ ৩ এপ্রিল ২০২৬



Scroll to Top